আন্তর্জাতিক

পাকিস্তানের জিও নিউজের মালিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম জঙ্গ ও জিও নিউজ গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিল উর রেহমানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ৩৪ বছরের পুরনো এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সংবাদমাধ্যমের জন্য হুমকি স্বরূপ এমন ১০টি মামলার তালিকা করে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন। সেই তালিকায় পাকিস্তানে মীর শাকিল উর রেহমানের নাম আসে।

ম্যাগাজিনটিতে বলা হয়, সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিছু কারাগার এবং আটকের স্থান ভাইরাস ছড়ানোর হটস্পট হয়ে উঠেছে। যাতে কিছু সাংবাদিক তাদের কাজের সঙ্গে সম্পর্কিত অভিযোগে কারাবন্দী। এর মানে হচ্ছে করোনাভাইরাস আরও প্রাণঘাতী হয়ে উঠেছে।

জিও গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিলের গ্রেফতারের দিকে ইঙ্গিত করে বিশ্বের এই নামকরা ম্যাগাজিনে বলা হয়, করোনা মহামারি প্রস্তুতি নিয়ে রাষ্ট্রের সমালোচনা বন্ধ করতেই তাকে টার্গেট করেছে সরকার।

১২ মার্চ মীর শাকিল উর রেহমানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। ১৯৮৬ সালে লাহোরে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

জিও গ্রুপ জানায়, জমি অধিগ্রহণের জন্য নয়, সংবাদমাধ্যমের অনুসন্ধানের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে জিও গ্রুপ বলছে, গত ১৮ মাসে আমাদের প্রতিবেদক, প্রযোজক এবং সম্পাদকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২টিরও বেশি হুমকিমূলক নোটিশ পাঠায় এনএবি। ওই সংস্থাটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবেদনের কারণে আমাদের চ্যানেল বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়। সূত্র: ইন্ডিয়া ব্লুম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা