খেলা

নিলামে উঠছে না আশরাফুলের ব্যাট!

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে ২০০৫ সালে শত রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল। কিন্তু সেই ব্যাটটি আর উঠছে না নিলামে।

সেই ঘোষণা প্রত্যাহারের বিষয়ে আশরাফুল জানান, আমি দেখেছি, মুশফিকুর রহিমের ব্যাট নিলামের সময় অনেক ভুয়া দর হাঁকা হয়েছে। যদি এরকম কিছু ঘটে তাহলে ব্যাট নিলামে তোলার কোনো মানেই হয় না।

তিনি আরো বলেন, আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশে কীভাবে নিলাম হয়। দেশে নিলামের ভালো সংস্কৃতি রয়েছে বলে আমি মনে করি না।

জানা গেছে, ব্যাটের ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা রাখতে চেয়েছিলেন আশরাফুল। কিন্তু নিলামকারী প্রতিষ্ঠান তাতে রাজি হয়নি। আশরাফুল বলেন, ভালো টাকা না পেলে নিলামের দরকার আছে কী? আমি নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানুষকে সাহায্য করতে পারবো। বেশি মানুষকে যাতে সহযোগিতা করতে পারি সেজন্য ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলাম।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা