বিনোদন

নিজের পথ চলাতেই আনন্দ ফারিয়ার

বিনোদন প্রতিবেদক:

অনেকেই বলেছিলেন বিয়েটা টিকবে না। এ নিয়ে ভীষণ মন খারাপও হতো। তারপরও নিজের সিদ্ধান্তে অটুট থেকে বিয়েটা করেই ফেলেন শবনম ফারিয়া। এরপর ভালোবাসার মানুষকে নিয়ে পথচলার দুইবছর পার করলেন তিনি।

২০১৮ সালের ১৮ ডিসেম্বর বিয়ের ঘোষণা দেন তিনি। এরপর পারিবারিকভাবের জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন তিনি।

ফারিয়ার মতে, ছয় মাস টিকবে না বলেছিল যে সংসার, সেটি কীভাবে জানি দুই বছর টিকে গেল। এ নিয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে ফারিয়া।

এর আগে ২০১৫ সালে শবনম ফারিয়া ও অপুর বন্ধুত্ব হয় ফেসবুকে। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবারের সবার পছন্দ হয়। এরপর বিয়ের কাজটি সেরে নেন তারা।

দুই বছর পার করে ফারিয়ার দেওয়া ফেসবুক পোস্টটি ছিল, ‘৬ মাসও টিকবে না বলা বিয়েটা কীভাবে কীভাবে জানি ২ বছর টিকে গেল! সব ভুলে যাওয়া, দায়িত্ব থেকে পালানো, জিদ্দি ছেলেটা আজকাল স্বামী হয়ে ওঠার প্রবল চেষ্টা করছে। আর আমার রাগ এবং ধৈর্যের পরিমাণ শান্তিনগর থেকে উত্তরার রাস্তার জ্যামের মতো প্রতিদিন বেড়েই যাচ্ছে, আজকাল আমার ইউটিউবের সার্চ স্টোরিতে নাটকের পরিবর্তে রান্নার ভিডিওই বেশি পাওয়া যায়! কীভাবে নতুন বাসা সাজাব কিংবা কী কী কিনব, সেই তালিকা করতে করতে রাতও মাঝে মাঝে শেষ হয়ে যায়। কী মুভি দেখব, তা ঠিক করতে করতে ঘুম চলে আসে! কোথায় খেতে যাব ঠিক করতে করতে সব রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় এসে পড়ে! কী পরে বের হব ঠিক করতে করতে মুভির সময় পার হয়ে যায়! দাওয়াতে কী নিয়ে যাব, ঠিক করতে করতে দাওয়াতেরও সময় পার হয়ে যায়! আমরা এমনই, আমি সব প্ল্যান করে করতে চাই।’ আর সে বলে, ‘গো উইথ দ্য ফ্লো।’

আমি মালদ্বীপের সমুদ্রের পাড়ে নিরিবিলি বসে থাকতে চাই, আর সে ব্যাংককে পার্টি করতে যেতে চায়। আমি যখন শুক্রবারে বিকেলে রিকশায় ঘুরতে চাই, আর সে বিছানায় শুয়ে পাবজি খেলায় মনোনিবেশ করতে চায়। আমরা ভিন্ন, কিন্তু দুজন মিলে “এক”। অনেক অভিমান, অনেক খুনসুটি, শুধুমাত্র ঝগড়া এড়িয়ে থাকার জন্য বহু বহু দিন কথা না বলে থাকা। তারপরেও “আমার এই পথ চলাতেই আনন্দ”।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা