বিনোদন

এখনই মরতে চান না জেমস বন্ড

বিনোদন ডেস্ক:

এখনই মরতে চান না জেমস বন্ড। তা সে বাস্তবে কিংবা চলচ্ছিত্রে, যেটিতেই হোক। কারণ, জেমস বন্ডের নতুন ছবি “নো টাইম টু ডাই” যেমন বলছে এ কথা, তেমনি করোনাভাইরাসের ভয়ের কারণে তার চীন সফর করার কথা থাকলেও তা বতিল করেছেন ছবির নায়ক ড্যানিয়েল ক্রেগ।

খুব শীঘ্রই অর্থাৎ আসছে এপ্রিলেই মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’। ছবি মুক্তির আগে বিশ্বের নানা দেশে প্রচারণা চালাচ্ছেন ছবির নায়ক ড্যানিয়েল ক্রেগ। আর সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই চীনের বেইজিংয়ে উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা ছিল ‘নো টাইম টু ডাই’ ছবিটির। তাই বেইজিং যাওয়ার কথা ছিল তার। কিন্তু সব কিছু আর ঠিক থাকে কী করে? যাওয়া হচ্ছে না চীন। কারণ স্পষ্ট, করোনা আতঙ্ক।

করোনাভাইরাসের আক্রামনে ইতোমধ্যে চীনে মারা গেছে প্রায় ১৮০০ লোক। এতে সবকিছু এলোমেলো হয়ে গেছে দেশটির। প্রায় সব প্রেক্ষাগৃহে লেগেছে তালা। বিশ্ব সিনেমা অঙ্গন চীন থেকে প্রায় ৬ বিলিয়ন ইউরো আয় করে। সেই বাজার বন্ধ মানে, সিনেমা ব্যবসায়ীদের লাভের খাতাও বন্ধ হবার উপক্রম।

এবারের জেমস বন্ড সিরিজের এই নতুন ছবিটি নাকি রেকর্ড পরিমাণ ব্যবসা করার পরিকল্পনায় এগোচ্ছিল। তবে চীনে মুক্তি দিতে না পারলে তাদের সেই রেকর্ড আদৌ হবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সূত্র জানিয়েছে, এর মধ্যে চীনের কর্তৃপক্ষ যদি প্রেক্ষাগৃহগুলো খুলেও দেয়, তবু অভিনেতা ড্যানিয়েলের ব্যক্তিগত চিকিৎসক তাকে চীনে যেতে দেবেন না।

জেমস বন্ড সিরিজের এই ছবিটি পরিচালনা করেছেন এমিজয়ী মার্কিন নির্মাতা ক্যারি জোজি ফুকুনাগা। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নিল পারভিস, রবার্ট ওয়েড, স্কট জেড বার্নস ও ওয়ালার ব্রিজ। এতে অভিনয় করেছেন র‌্যালফ ফাইনেস, নাওমি হ্যারিস, বেন হুইশ, ররি কিনিয়ার, জেফরি রাইট। নতুন করে যোগ দিয়েছেন রামি মালেক ও লাশানা লিঞ্চ। এটি ড্যানিয়েল ক্রেগের বন্ড সিরিজের শেষ ছবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা