সারাদেশ

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

মাদারীপুর প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেছেন বিএনপির নমিনেশন পেতে আমাকে একটি টাকাও খরচ করতে হয়নি । আমার রাজনৈতিক আরএস, সিএস ও মাঠের কর্মকান্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না। প্রচারনার শেষ দিনে সোমবার সন্ধায় মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহব্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিন দুপুরের পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী আরো বলেন, আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহারা দিবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায় তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিতো। দল আমাকে নমিনেশন দিয়েছে। ১২ তারিখ জনগনের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে চোরাই সিগারেটসহ ৩ চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সদরে একটি মুদি দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচর...

অনলাইনে নির্বাচন প্রচারণা চালাতে বাঁধা নাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্...

ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচর...

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালী...

নমিনেশন পেতে এক টাকাও খরচ হয়নি, কেউ ভোট কিনতে গেলে বেঁধে রাখবেন : নাদিরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা...

এডিটর -পাবলিশার অ্যাসোসিয়েশন (নেপাব) নামে আরেকটি গণমাধ্যম সংগঠনের আত্মপ্রকাশ

নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে প্রস্তাবিত আরেকট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা