খেলা
করোনাভাইরাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বাতিল হলো উইম্বলডন

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেল টেনিসের সবচেয়ে মর্যাদাসম্পন্ন প্রতিযোগিতা ‘উইম্বলডন’।

১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের এমন ঘটনা ঘটলো টেনিসের এই মর্যাদাপূর্ণ আসরের।

আগামী ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে কোনো ধরনের পেশাদার টেনিস প্রতিযোগিতা হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে টেনিস ফেডারেশন। করোনার প্রকোপ না কমলে এই সময়টা আরও বাড়তে পারে।

আগামী ২৯ জুন যুক্তরাজ্যে শুরু হওয়ার কথা ছিল এবারের উইম্বলডন। কিন্তু হাতে সময় থাকার পরও করোনার প্রকোপে আগেভাগেই বাতিল করে দেয়া হলো দুই সপ্তাহের এই টুর্নামেন্টটি।

যুক্তরাজ্যের তৃণমূল পর্যায়ের সব টেনিসও বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে কুইন্স, ইস্টবোর্ন, নটিংহ্যাম, বার্মিংহামের সব টুর্নামেন্ট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা