সারাদেশ

দেশে ২৩৪ পুলিশ সদস্য করোনাক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসে পুলিশ সদস্যদের সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সারা দেশে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ২৩৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্ত পুলিশ সদস্যদের অর্ধেকের বেশিই ঢাকা মহানগরীতে। ঢাকায় ১১৭ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে নারী পুলিশ এবং পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও আছেন। সারা দেশে ৬৫২ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। এ ছাড়া রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা ধরনের কাজ করছেন পুলিশ সদস্যরা। এসব কাজ করতে গিয়ে নিজের অজান্তেই তাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন।

পুলিশ সদর দপ্তরের থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ঢাকা মহানগরীর পরে করোনায় বেশি আক্রান্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা। এই মহানগরীতে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে গোপালগঞ্জ। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১৮। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলায় ১৬ জন আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে আক্রান্তদের মধ্যে একজন অতিরিক্ত উপকমিশনার, তিনজন উপপরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন সহকারী উপপরিদর্শক, সাতজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল। ছয়জন নারীও আছেন এই তালিকায়। তাঁদের ৯৮ জন আছেন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, বাকিরা করোনা আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন। ঢাকা মহানগরীতে প্রথম করোনা ধরা পড়েছিল ১১ এপ্রিল। এরপর ১২ দিনেই আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এই হিসাবে প্রতিদিন গড়ে ১০ জন করে পুলিশ সদস্য ঢাকায় আক্রান্ত হচ্ছেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা