জাতীয়

দগ্ধ তিন পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার আশুলিয়ায় পৃথক দুর্ঘটনায় দগ্ধ হয়ে তিন পোশাক শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, গত ৩ জুন সন্ধ্যায় আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িং নামের কারখানার বয়লারের গরম পানিতে দগ্ধ হন হাসান, রাশেদুল, আনোয়ার ও ওয়াসিম নামে চার শ্রমিক। গুরুত্বর আহতাবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়। এর মধ্যে মঙ্গলবার (৮ জুন) রাতে হাসান ও বুধবার (৯ জুন) রাতে রাশেদুলের মৃত্যু হয়। তবে অন্য দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

এর আগে গত ৩১ মে আশুলিয়ার কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে টয়লেটের গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের তিন জনসহ মোট ছয়জন দগ্ধ হয়। তাদের মধ্যে চারজনকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ৯ জুন রাতে ফিরোজা নামে এক নারী মারা যান।

বয়লারের পানিতে দগ্ধ হয়ে নিহত রাশেদুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সতদা গ্রামের আব্দুল খালেকের ছেলে ও হাসান আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হযরত আলীর ছেলে। তারা উভয়ই আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর ঘটনায় নিহত ফিরোজা বেগম আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সেই ঘটনায় একই পরিবারের চার জনসহ দগ্ধ ছয় জনকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে আফরোজা নামে এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা