জাতীয়

ঢামেকে র‌্যাবের অভিযান, ২৪ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে পরিচালিত র‌্যাবের অভিযানে ২৪ জনকে আটক করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিট্রেট পলাশ কুমার বসু।

ঢামেকের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল বাশার জানান, দালাল নির্মূলে র‌্যাব-৩ হাসপাতালের চারিদিকেই অভিযান চালায়। জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের সামনে সব জায়গায় তারা অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত দালাল নির্মূল অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী কয়েকজনকে আটক করে র‌্যাব। অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা ২৪ জন ব্যক্তি কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেনি।

তিনি বলেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিট্রেট পলাশ কুমার বসু ওই ২৪ জনকে সর্বোচ্চ এক মাসসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

সান নিউজ/এমএইচ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা