শিক্ষা

ঢাকা বোর্ডে এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সাথে পরীক্ষা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডটি।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলিসহ চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৩০৯টি এবং বিদেশে ৮টি কেন্দ্র থাকছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকার পাশাপাশি কেন্দ্র কোড ও কেন্দ্রের আওতাধীন কলেজের নামসহ কোড এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিবরণও দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কোনো সিনিয়র অধ্যাপক দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে তারা সংশ্লিষ্ট কলেজ থেকে কেন্দ্র ফি নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ গোপনীয় কাগজপত্র সংগ্রহ করবেন।

এ ক্ষেত্রে প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআরের প্রথম অংশ ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রগুলো নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

খুশির এক টুকরো আলো

চন্দ্রিমা উদ্যানের বিকেল ​দিনটা ছিল আর দশটা দিনের মতোই সাধারণ। এক বিকেলে একা...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা