ডেনমার্ক চলে গেলেন জামাল ভূঁইয়া
খেলা

ডেনমার্ক চলে গেলেন জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের কারণে বন্ধ রয়েছে দেশের ফুটবল খেলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে নিচের স্তরের সব লিগের খেলাও স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

লকডাউন তোলার কমপক্ষে সাতদিন পর পুনরায় খেলা শুরু হওয়ার কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

এ কারণে তড়িঘড়ি করে দেশ ছেড়ে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার রাতে চলে যান ডেনমার্কে। সেখানে বসবাস করে তার স্ত্রী-পরিবার।

করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী সীমিত হয়েছে বিমান চলাচল। এ কারণেই মূলত তাড়াহুড়োয় পড়তে হয়েছে জামালকে। লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরে আসবেন জাতীয় ফুটবল দলের এ অধিনায়ক।

এদিকে কলকাতা মোহামেডানে ধারে খেলে জামাল ভূঁইয়া আগেই যোগ দিয়েছেন তার পুরোনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। জাতীয় দলের সঙ্গে নেপাল যাওয়ার আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন করেছেন ক্লাবটির অধিনায়ক।

ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে। ২০১৬ সালে যোগ দিয়েছিলেন শেখ রাসেলে।

২০১৭ থেকে আছেন সাইফ স্পোর্টিংয়ে। মাঝে কলকাতা মোহামেডান। ঘরোয়া ফুটবলে অভিষেকেরও আগে ২০১৩ সাল থেকে তিনি খেলছেন জাতীয় দলে। দীর্ঘদিন ধরে করছেন জাতীয় দলের অধিনায়কত্ব।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা