জাতীয়

ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা জানতে ও দিকনির্দেশনা দিতে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ডিসিদের সঙ্গে কথা বলবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে সকল বিভাগীয় কমিশনারদের ভিডিও কনফারেন্সে যুক্ত করা হবে। বিভাগীয় কমিশনাররা তাদের আওতাধীন জেলার ডিসিদের যুক্ত রাখবেন।

বর্তমান পরিস্থিতিতে ডিসিরা কীভাবে কাজ করছেন সে বিষয়ে জানবেন সরকারপ্রধান। এছাড়া এই সময় তাদের কীভাবে কাজ করতে হবে এবং অসহায়দের কাছে কীভাবে খাবার পৌঁছে দিতে হবে সে বিষয়েও প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

করোনাভাইরাস মোকাবেলায় সম্পৃক্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবদেরও মঙ্গলবারের ভিডিও কনফারেন্সে যুক্ত রাখা হবে মন্ত্রীপরিষদের একটি সূত্র জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা