জাতীয়

করোনা পরীক্ষার অনুমতি পেল আইসিডিডিআরবি

নিজস্ব প্রতিবেদক:

উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) কোভিড–১৯ শনাক্তকরণ পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। আইসিডিডিআরবিকে রোগ শনাক্তকরণ পরীক্ষার জন্য ১০০ কিট দেওয়া হচ্ছে।

আইসিডিডিআরবির গণসংযোগ বিভাগ জানিয়েছে, কোভিড-১৯ পরীক্ষার পরিকল্পনায় প্রতিষ্ঠানটিকে সম্পৃক্ত করায় সরকারের প্রতি কৃতজ্ঞ তারা।

এখন থেকে কাদের পরীক্ষা করা হবে, কীভাবে নমুনা সংগ্রহ করা হবে এবং পরীক্ষার ফলাফল নিয়ে কী করা হবে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়।

বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা নিয়ন্ত্রণ করছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রাজধানীর মহাখালীতে অবস্থিত এ প্রতিষ্ঠানটি থেকে সামান্য দূরত্বে আইসিডিডিআরবির অবস্থান। এর আগে অনেক বিষয়েই উভয় প্রতিষ্ঠান একত্রে গবেষণা করেছে।

ডায়রিয়া জনিত রোগ নিয়ে গবেষণার জন্য বিশ্বে খ্যাতি অর্জন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

প্রতিষ্ঠানটির উদ্ভাবিত স্যালাইন বিশ্বের বহু মানুষের জীবন রক্ষা করছে। এ ছাড়া পুষ্টি, যক্ষ্মা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, কলেরার টিকাসহ নানা বিষয়ে নিয়মিত গবেষণা হয় এখানে।

সরকারের সঙ্গে মিলে অনেক বিষয়ের সমস্যা সমাধানে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর সরকার বড় অংকের সহায়তাও দেয় এটিকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা