আন্তর্জাতিক

ট্রাম্পকে ভাঁড় বললেন খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভাঁড় আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আল খামেনি। গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো জুমার নামাজে ইমামতি করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ট্রাম্প ইরানি জনগণের পেছনে বিষাক্ত ছুরি ধরে রেখে তাদের সমর্থন দেওয়ার কথা বলছেন। ইরাকের মার্কিন সেনা অবস্থানে হামলা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মুখে চড় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৮ জানুয়ারি (বুধবার) জেনারেল কাসেম গোলাইমানি হত্যার বদলা নিতে মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দিনেই ১৭৬ আরোহীসহ বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান। ঘটনার কয়েকদিনের মাথায় মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক তাদের অনুসন্ধানে দাবি করে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে তেহরান বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে। এরপর থেকেই সেখানে বিক্ষোভ শুরু হয়। ক্ষোভে উত্তাল ইরানে শুক্রবার নিজেই জুমার নামাজের ইমামতি করেন আয়াতুল্লাহ আল খামেনি।

জুমার নামাজের সময় দেওয়া ভাষণে ইরানি নাগরিকদের ঐক্যের ওপর জোর দেন আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়ার নামে মিথ্যা বলছে বলেও অভিযোগ করেন তিনি। জেনারেল কাসেম সোলাইমানিকে আইএসবিরোধী লড়াইয়ের সবচেয়ে কার্যকর কমান্ডার উল্লেখ করে খামেনি বলেন ট্রাম্প তাকে কাপুরুষিতভাবে হত্যা করেছে।

ওই হত্যাকাণ্ডের বদলা নিতে ইরাকের মার্কিন সেনা অবস্থানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে পরাশক্তি হিসেবে আমেরিকার সম্মানে আঘাত হেনেছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আল খামেনি। মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়া যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শাস্তি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার খামেনির ইমামতিতে জুমার নামাজ আদায় করতে জড়ো হয় হাজার হাজার মানুষ। তেহরানের কেন্দ্রীয় মিলনায়তন ছাড়িয়ে মানুষ আশপাশের রাস্তায়ও সমবেত হয়। বক্তব্যের মাঝে মাঝেই ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দিতে থাকে সমবেতরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা