জাতীয়

জনগণের সাথে বিনয়ী ও পেশাদার আচরণ করতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

করোনাপ্রতিরোধে কয়েকদিন ধরে বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ সদস্যরা। যুবক থেকে শুরু করে বৃদ্ধ সব শ্রেণির মানুষকে কান ধরে উঠবস করাচ্ছে পুলিশ সদস্যরা। রিকশা চালকদের পিঠে চালানো হচ্ছে ইস্টিম রোলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি এখন ভাইরাল। প্রতিবাদ হচ্ছে সব মহল থেকে। এমন পরিস্থিতিতে,সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করাতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী।

করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হওয়ার নির্দেশনা দেয় সরকার। ওই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের দ্বারা মানুষকে লাঠিপেটা ও হেনস্তার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক ও গণসমাধ্যমে প্রকাশিত হয়। এসব ঘটনার প্রেক্ষিতে এ নির্দেশ দেন পুলিশ প্রধান। নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।

আইজিপি’র নির্দেশে বলা হয়েছে, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ সব জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনরত অবস্থায় সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।

আগামী ৪ এপ্রিল পর্যন্ত জরুরি সেবার বাইরে অন্যান্য সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা