আন্তর্জাতিক

চীনের কারাগারেও করোনা ভাইরাসের হানা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাস হিসেবে পরিচিত কোভিড-১৯ এর প্রাদুর্ভাব চীনের কারাগারগুলোতেও দেখা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির বিভিন্ন কারাগারে চার শতাধিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটি প্রাদুর্ভাব কারাগারে ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর জন্য শ্যানডং প্রদেশের বিচার বিভাগের প্রধানসহ আটজনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। গতকাল (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার পর্যন্ত প্রদেশটির বিভিন্ন কারাগারে করোনা ভাইরাসে আক্রান্ত ২৭১ জন শনাক্ত হয়েছে। আগে আরও ২২০ জন আক্রান্ত ছিলো। এই ২২০ জনের আক্রান্তের তথ্য জানা ছিল না দেশটির প্রাদেশিক কর্তৃপক্ষের।

স্থানীয় সংবা মাধ্যম ‘হুবেই ডেইলি’ জানিয়েছে, শুধু উহানের নারী কারাগার থেকেই ২৩০ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যর্থতার দায়ে কারাগারের তত্ত্বাবধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে। শাইয়াং জেলার কারাগারে সনাক্ত হয়েছে ৪১ জন।

শ্যানডং প্রদেশের স্বাস্থ্য কমিশন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, রেনচেং কারাগারের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে ২০০ বন্দী ও ৭ জন কারারক্ষীর।

এ ঘটনার দায়ে শ্যানডং বিচার বিভাগের প্রধান সিএ ওয়েজুন, দুই প্রদেশের কারাগারের প্রশাসনিক কর্মকর্তা এবং সংশোধনাগারের পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

শ্যানডংয়ের কারাগার প্রশাসনের পরিচালক উ লেই জানান, কারাগারে বন্দিদের করোনা ভাইরাসে আক্রান্তের নতুন এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে, ভাইরাসটি মোকাবিলায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজে আসেনি।

অন্য দিকে ঝেজিয়াং প্রদেশের শিলিফেং কারাগারে ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এর দায়ে কারাগারের পরিচালক ও এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

করোনা ভাইরাস কারাগারে ছড়িয়ে পড়ার এ তথ্য এমন সময় পাওয়া গেল যখন নতুন আক্রান্তের সংখ্যা কমার দাবি করছে চীন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা