আন্তর্জাতিক
করোনাভাইরাস

আক্রান্তের সংখ্যা কমলেও আরও ১১৫ জনের মৃত্যু

চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও থামছেনা মৃত্যু। বৃহস্পতিবার নতুন করে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রদেশটিকে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪৪ জনে। চীনের মূল ভূখণ্ডে মারা গেছেন অন্তত ২২৪৫ জন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

এছাড়া চীনের বাইরে জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন করে মারা গেছেন।

আগের দিনগুলোর আক্রান্তের সংখ্যা হিসেব করে দেখা যায়, গত তিনদিনের চেয়ে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমানে সারা চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৮৭ জন।

এদিকে চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকা উৎসাহব্যঞ্জক। তবে এই প্রবণতা অব্যাহত থাকবে কিনা তা বলার সময় আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা এই প্রবণতায় উৎসাহ পাচ্ছি কিন্তু আত্মতুষ্টির সুযোগ নেই’।

এদিকে পাকিস্তানের করাচিতে নিযুক্ত চীনের কনস্যুলেট জেনারেল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতোমধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে বলে মনে করেন দেশটির বিশেষজ্ঞরা। মার্চের শেষ নাগাদ ভাইরাসটির সংক্রমণ শেষ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা