আন্তর্জাতিক
করোনাভাইরাস

চীনা নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীন থেকে বিশ্বের বহুদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম সনাক্ত হওয়া এই ভাইরাসে মৃতের সংখ্যা এরইমধ্যে দুই হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় ৭৩ হাজার মানুষ। চলমান এই সঙ্কটে নিজ দেশের জনগনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চীনা নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকার এই নিষেধাজ্ঞা জারি করে। আগামী বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে বলে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

এই নিষেধাজ্ঞার অধীনে চীনা নাগরিকরা চাকরি, পড়াশোনা, ব্যক্তিগত কাজ ও ভ্রমণের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে এই নিষেধাজ্ঞা অস্থায়ী এবং পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে নেয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি।

রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে করোনাভাইরাস মহামারী আকারে দেখা দেয়ায় এ পদক্ষেপ। এর আগে রাশিয়া করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।

দেশটিতে এখন পর্যন্ত ২ জন করোনায় আক্রান্ত হলেও পরবর্তীতে আর কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি।

চীনের বাইরে প্রায় ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে পাঁচ জন মারা গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

এসএসসি ফলে ধস, ১৯ বছরের সর্বনিম্ন পাসের হার; গণিত-ইংরেজিতে বিপর্যয়

দেশের মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমা...

বিয়ে নিয়ে ট্রোলের মুখে আমির

অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিস...

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বাড়লো তেলের দাম 

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

আমিরকে নেটিজেনদের প্রশ্ন, ‘চতুর্থ বিয়ে কবে করছেন?’

অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা