আন্তর্জাতিক

চুল ফেলতে বাধ্য করা হচ্ছে করোনায় সেবা দেয়া নার্সদের

সান নিউজ ডেস্ক:

উহানে করোনাভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবার কাজ করা নার্সদের মাথার চুল ফেলে দেয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, জোরপূর্বক তাদের চুল ফেলতে বাধ্য করছে উহানের একটি হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রায় এক ডজন নার্সের চুল কেটে ফেলা হচ্ছে। এসময় কয়েকজনের চোখে পানিও দেখা যায়। এ থেকেই শুরু হয় বিতর্ক।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওতে যেসব নারীকর্মীদের দেখা গেছে তারা স্বেচ্ছায় উহানে গিয়ে চিকিৎসা দিতে চেয়েছেন এবং তাদের চুল কাটার বিষয়টিও জোরপূর্বক নয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা গেছে। অনেকেই দাবি করছেন, এ কাজ জোরপূর্বক করা হচ্ছে। আবার অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের দাবিকে মেনে নিয়েছেন।

এরইমধ্যে করোনার চিকিৎসা দিতে গিয়ে প্রায় ২ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার প্রথম সনাক্তকারী চিকিৎসক সহ মারা গেছেন ৬ জন ডাক্তার, আর একজন হাসপাতাল পরিচালক। এরপর আর ঝুঁকি নেননি চিকিৎসক ও নার্সরা। সংক্রমণের সমস্ত পথ বন্ধ করতে চুল কেটে ফেলেছেন নারী স্বাস্থ্যকর্মীরা।

এতে দুটি উপকার হবে বলে মনে করছেন তারা। প্রথমত, চুলের মাধ্যমে প্রাণঘাতী জীবাণুর সংক্রমণ এড়ানো যাবে। দ্বিতীয়ত, হাসপাতালে প্রবেশের পর যে সুরক্ষাবর্ম তাদের পরতে হয়, তা বদল করাও অনেক সহজসাধ্য এবং কম সময়ের মধ্যে হবে।

শনিবার স্থানীয় পত্রিকা গানসু ডেইলি প্রথম এই ফুটেজটি প্রকাশ করে। তারা জানায়, চুল কাটার পর ওই কর্মীদের লানঝো শহরে পাঠানো হয়। সেখানে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদান করবেন তারা। অনেকেই মন্তব্য করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে যাতে তারা আলোচনায় আসতে পারে।

অনেকে আবার এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন, তারা এমনিতেই মাথা আটকে কাজ করেন। তাছাড়া তাদের চুল এমনিতেও খুব বেশি বড় ছিল না। তারপরেও এমন নিষ্ঠুরভাবে তাদের চুল কেটে ফেলা হলো কেনো সেটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

এদিকে, দ্য কোয়ার্টজ জানিয়েছে, মূলত কভিড-১৯ মোকাবিলায় চীনা নার্সদের সাহসিকতা, ত্যাগের বিষয়টি ফুটিয়ে তুলতে ওই ভিডিও প্রকাশ করেছিল গানসু ডেইলি। কিন্তু এতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। অনেকে বলেছেন, এতে সাহসিকতার চেয়ে অপমান বেশি ফুটে ওঠেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা