আন্তর্জাতিক

করোনা আতঙ্কে চীনে নির্বিচারে পোষা প্রাণী হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে অস্বাভাবিক জীবন যাপন করছে চীনের মানুষ। কিছুতেই রোধ করা যাচ্ছে না এর বিস্তার। এমন অবস্থায় করোনাভাইরাস নিয়ে নতুন এক আতঙ্ক তৈরি হয়েছে চীনাদের মধ্যে। ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে- এ ধারণা থেকে নির্বিচারে চলছে পোষা প্রাণী হত্যা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের খবরে এ তথ্য জানা যায়।

এর আগে জানুয়ারিতে চীনের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, ভাইরাস প্রতিরোধ করতে হলে পোষা প্রাণীদের থেকে মানুষকে আলাদা রাখতে হবে। কারণ প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা বেশি।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওই বিশেষজ্ঞের দাবি নাকচ করে জানায়, পোষা প্রাণী থেকে ভাইরাস ছড়ানোর কোনো ঝুঁকি নেই।

ডব্লিউএইচও'র এ বক্তব্যের পরও চীনের সিচুয়ান প্রদেশের নানচংয়ের পেংআন শহরের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে পোষা প্রাণীদের হত্যার চিত্র দেখা গেছে বলে এক প্রতিবেদনে দাবি করছে দ্য ডেইলি স্টার।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘চীনের সিচুয়ান প্রদেশের নানচংয়ের পেংআন শহরে সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে পোষা বিড়াল কুকুরকে হত্যা করতে দেখা গেছে। নানচং মিসিং অ্যানিমেল এইড গ্রপ নামের একটি সংগঠন দাবি করে, সিচুয়ান প্রদেশে জোর করে মানুষের কাছ থেকে পোষা প্রাণী নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। এছাড়া চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতেও নির্মমভাবে প্রাণী হত্যার বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট দেখা গেছে। সেখানে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি রক্তাক্ত কুকুরকে ট্রাকের পেছনে রেখে নিয়ে যাওয়া হচ্ছে।’

এর আগে গত সপ্তাহেও চীনের নানচং প্রদেশে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করার ফুটেজ প্রকাশিত হয়েছিল। প্রাণী অধিকার সংস্থাগুলো করোনা ভাইরাসের নামে প্রাণী হত্যা বন্ধের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা