আন্তর্জাতিক

চীনের কাছে ১৪ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ পাওনা জার্মানি!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস জনিত কারণে চীনের কাছে ক্ষতিপূরণ হিসেবে জার্মানির পাওনা হয়েছে প্রায় ১৪ লাখ কোটি টাকা। জার্মানির একটি পত্রিকা এই ক্ষয়ক্ষতির হিসাব দাখিল করেছে। এমন প্রতিবেদনের বিপরীতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

ক্ষতিপূরণের এমন প্রতিবেদনের বিষয়ে চীন বলেছে, 'এ অবস্থান জেনোফোবিয়া (বিদেশিদের প্রতি অকারণ ভীতি) এবং জাতীয়তাবাদকে উৎসাহ দিচ্ছে'।

জার্মানির সর্ববৃহৎ ট্যাবলয়েড সংবাদপত্র 'বিল্ড' এ সপ্তাহে এ বিতর্কে যোগ দেয়। পত্রিকাটি চীনের কাছে জার্মানির ক্ষতিপূরণ হিসেবে ১৪৯ কোটি ইউরোর (১৩০ কোটি পাউন্ড) একটি খসড়া তালিকা এঁকে দেখায়।

এ তালিকায় ২৭ বিলিয়ন ইউরো চাওয়া হয় পর্যটনখাতে ক্ষতিপূরণ হিসেবে, ৭.২ বিলিয়ন ইউরো জার্মানির ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতির জন্য, প্রতি ঘণ্টায় এক মিলিয়ন করে ক্ষতিপূরণ জার্মান এয়ারলাইন্স লুফথানসার জন্য এবং ৫০ বিলিয়ন ইউরো জার্মানির ক্ষুদ্র ব্যবসার ক্ষতি হিসেবে।

বিল্ড হিসাব করে দেখায় যে, যদি জার্মানির জিডিপি ৪.২ শতাংশ কমে তাহলে প্রতি নাগরিক ১ হাজার ৭৮৪ ইউরো (১ হাজার ৫৫০ পাউন্ড) ক্ষতির সম্মুখীন হবে, যা চীনের কাছে তাদের প্রাপ্য।

যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করেছে যে জার্মানির পক্ষ থেকে ক্ষতিপূরণের এই বিল চীনের কাছে পাঠানো হয়েছে।

তবে এই প্রতিবেদনগুলোতে জার্মান সরকারের কোনো মন্তব্য বা বক্তব্য নেই। শুধু বিল্ড পত্রিকাটির প্রতিবেদনের উল্লেখ রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা