সারাদেশ

চিকিৎসার জন্য ঢাকায় আল্লামা শফি

চট্টগ্রাম প্রতিনিধি:

চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফিকে ঢাকায় আনা হয়েছে। শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চেকআপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

জানা যায়, ১০৩ বছর বয়স্ক এ আলেম বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগ বাসা বেধেছে তার শরীরে। প্রায়ই এসব রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা শফি’র ব্যক্তিগত সহকারী মাওলানা মোহাম্মদ শফি বলেন, ‘হুজুরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে ওনার কিছু শারীরিক চেকআপ করার প্রয়োজন। তাই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়েছে। আজগর আলী মেডিকেলে ওনাকে ভর্তি করা হয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা