খেলা

ঘুষের বিনিময়ে বিশ্বকাপের স্বত্ত্ব পায় রাশিয়া-কাতার!

স্পোর্টস ডেস্ক:

ফুটবলে দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।

৬ এপ্রিল সোমবার নতুন তদন্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে ‘ঘুষ’ দিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে কাতার ও রাশিয়া এমন অভিযোগ তুলেছেন কৌঁসুলিরা।

অভিযোগপত্রে বলা হয়, ফিফা নির্বাহী কমিটির কয়েকজন সাবেক সদস্য ভোট নিয়ে ঘুষের প্রস্তাব পেয়েছিলেন এবং তা গ্রহণও করেছিলেন।

এ ব্যাপারে দক্ষিণ আমেরিকা ফুটবলের (কনমেবল) সাবেক প্রধান নিকোলাস লিওজ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি রিকার্ডো টিসেইরার বিপক্ষে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। তারা আরো জানায়, ‘২০২২ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব কাতারকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন দু’জনই।

২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব রাশিয়াকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন সাবেক ফিফা সহসভাপতি জ্যাক ওয়ার্নার। ৪ মিলিয়ন পাউন্ড পেয়েছিলেন তিনি।

সেবার ভোটাভুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছিল রাশিয়া।

গত বছর নিজ বাড়িতে মারা যান লিওজ। ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে নানা ব্যাপারে ঘুষ নেয়ায় ফুটবল থেকে টিসেইরাকে আজীবন নিষিদ্ধ করে ফিফা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা