আন্তর্জাতিক

ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর দিয়েই চলল ট্রেন!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদের রেললাইনে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর দিয়েই চলে যায় ট্রেন। এতে অন্তত ১৬ জন পরিযায়ী শ্রমিক ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

শুক্রবার (০৮ মে) সকালে বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি স্থানে পারভানী-মনমাদ এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। তাদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শ্রমিকরা দীর্ঘদিন আটকে থাকার পর রেললাইন ধরে হেঁটে মধ্যপ্রদেশে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। তারা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় করমাদের কাছে লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন। আর সেই মালবাহী ট্রেনটি চলে যায় তাদের ওপর দিয়ে।

ভারতের রেল মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, 'শুক্রবার ভোরে রেললাইনের ওপর কিছু শ্রমিক দেখে ট্রেনের চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। তবে ঘটনাটি কীভাবে ঘটলো তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

দেশটির দক্ষিণ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেল সুরক্ষা বাহিনী এবং পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোকশাদা পাতিল জানান, বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে একজন আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনার আগে তাদের কাউন্সেলিং করা হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা