সারাদেশ

গরু চুরির অপবাদে নির্যাতনের ঘটনায় আটক ২

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চুরির মিথ্যা অপবাদে ৮ ম শ্রেনীর ছাত্র রাফিকুল ইসলামকে গাছের সঙ্গে বেধে মারপিটের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

এঘটনায় রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ।

মামলা দায়েরের পর সুন্দরগঞ্জ থানা পুলিশ রানা মিয়া ও আব্বাস মিয়া নামের দুজনকে গ্রেফতার করে।

নির্যাতনের শিকার রাফিকুল বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জের ধুমাইটারী গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে এ নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই কিশোরের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী ফজলু, ইয়াজল ও নাজমুলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছে। তারা গরু চুরির মিথ্যা অভিযোগে গত শুক্রবার রাতে রাফিকুলকে ঘুম থেকে ডেকে নিয়ে মারধর করে। পরে ছেড়ে দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করে। পরিবারের লোকজন তাৎক্ষণিক তিন হাজার টাকা দেওয়ার পরও তারা রাফিকুলকে রাতভর আটক রেখে মারধর করে। পর দিন শনিবার সকালে গ্রামের শত শত নারী-পুরুষের সামনে রশি দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাফিকুলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘গ্রামের মানুষের সামনে রাফিকুলের ওপর এমন নির্মম নির্যাতন চালালো অথচ কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না। নির্যাতনের শিকার রাফিকুল একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নির্যাতনকারীরা ভয়ভীতি ও হুমকি দেওয়ায় আমরা মুখ খুলতে এবং অভিযোগ করতে সাহস পাইনি। অজ্ঞাত একজনের কাছে মোবাইলে ধারণ করা নির্যাতনের ভিডিও দেখে আমি বিষয়টি পুলিশ ও সাংবাদিকদের জানাই।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা