সারাদেশ

খুলনায় সংক্রমণ বৃদ্ধি, রোগী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : খুলনায় প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মারা গেছেন পাঁচজন। করোনা শনাক্ত হয়েছে ৫৭৮ জনের। যা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। বিভাগটিতে মোট শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৯৫ জনের।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার একজন, বাগেরহাটের দুজন ও কুষ্টিয়ার দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনা হাসপাতালে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। আইসিইউর চাহিদা বাড়ায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যা খালি না থাকায় নতুন রোগী ভর্তি স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। বর্তমানে ১০০ শয্যার এ হাসপাতালে ১৩০ জন রোগী ভর্তি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা ইউনিটের ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে ১৩০ জন রোগী ভর্তি রয়েছেন। শয্যার অতিরিক্ত রোগী থাকায় নতুন বেড খালি না হওয়া পর্যন্ত রোগী ভর্তি স্থগিত করেছে কর্তৃপক্ষ। শয্যা খালি না হওয়া পর্যন্ত নতুন রোগী ভর্তি করা হবে না।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন রোগী। যার মধ্যে ৫৫ জন আছেন রেড জোনে, ২৯ জন ইয়োলো জোনে।

‘আইসিইউতে ১২ জন এবং এইচডিইউতে ৩০ জন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।’ -যুক্ত করেন তিনি।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেলা ও মহানগরীতে নতুন করে ১২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৪১২ জনের নমুনা পরীক্ষায় এ শনাক্ত হয়। খুলনায় মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় খুলনার রূপসা সেনের বাজারের আইচগাতী এলাকার শেখ আজগর আলী (৫২) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে খুলনায় মৃত্যু হয়েছে ১৯২ জনের।

এদিকে খুলনা বিভাগের মধ্যে গত বছরের ১৯ মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৯০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৫-তে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৫৩২ জন।

সান নিউজ/এমএইচ/কেআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা