সারাদেশ

মেঘনা নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে বালুভর্তি এমভি মক্কা মদিনা-৩ নামের একটি বাল্কহেড ডুবে গেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে বৃহস্পতিবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে বুধবার মধ্যরাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে মো. মহিউদ্দিন ও নাঈম শিকদার সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন ঘুমিয়ে থাকা শ্রমিক মো. মিজানুর ও সাজু সিকদার।

উদ্ধার হওয়া শ্রমিকদের বরাত দিয়ে মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ পরাদর্শক মো. ওয়াহিদ্দুজ্জামান বলেন, বুধবার বিকেলে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি বাল্কহেডটি রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে। মধ্যরাতে হঠাৎ করে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। এ সময় ছাউনির উপড়ে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ভেতরে ঘুমিয়ে থাকা দুইজন পানিতে ডুবে নিখোঁজ হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা