জাতীয়

খুলনার করোনায় আক্রান্ত চিকিৎসককে আনা হলো ঢাকায়

খুলনা প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন জানান, ডা. মাসুদ গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর গত রোববার তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) ভর্তি করা হয়।

কিন্তু বৃহস্পতিবার তার অবস্থার অবনতি ঘটে। সে কারণে সকালে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করার অনুরোধ জানায়।

তিনি ঢাকায় যোগাযোগ করে হেলিকপ্টারের ব্যবস্থা করেন। রাত সোয়া ৯টার দিকে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এর আগে করোনায় আক্রান্ত খুলনা মেডিকেলের অপর ২ জন চিকিৎসক ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা