জাতীয়

উত্তরা থেকে নকল এন-৯৫ মাস্ক উদ্ধার, পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় আলাদা দুটি অভিযান চালিয়ে নিম্নমানের নকল এন-৯৫ মাস্ক আমদানি, বিক্রি ও বাজারজাত করার অপরাধে জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজধানী উত্তরা ৩ নম্বর ও ১৪ নম্বর সেক্টরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন র্যািব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র্যা ব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় সারওয়ার আলম বলেন, দুপুরে উত্তরায় চীন থেকে নকল এন-৯৫ মাস্ক আমদানি করে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যা ব সদস্যরা সেখানে বিভিন্ন ক্যাটাগরির মজুতকৃত বিপুল পরিমাণ নিম্নমান ও নকল এন-৯৫ মাস্ক জব্দ করা হয়েছে। সেইসঙ্গে এখানে করোনাভাইরাস শনাক্তের নকল টেস্টিং কিটও বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কের ৫৫ নম্বর রোডের বহুতল বাড়ির একটি ফ্ল্যাটে কে এস এমব্রয়ডারি অ্যান্ড পাঞ্চিং লিমিটেডের হেড অফিস ও ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গোপনে ওই গুদাম অন্তত পাঁচ থেকে সাত ধরনের বিপুল পরিমাণ নকল এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে।

র্যা ব-১ এর এএসপি মো. নাজমুল হক বলেন, বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সেক্টর ৩ রোড-১৩ বাড়ি-৫ একটি পরিবহন অফিসে অভিযান চালায় র্যােবের ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের দাম বেশি নেয়ার কারণে ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সারওয়ার আলম আরো বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরে জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি অফিসে বিপুল পরিমাণ মাস্ক পাওয়া গেছে। এন-৯৫ বলে বাজারজাত করা হচ্ছিল। কিন্তু এগুলো এন-৯৫ মাস্ক নয়।
বাজারে সংকট তৈরি হবে ভেবে আমরা মাস্কগুলো জব্দ না করে কিছু নমুনা রেখেছি।

জাহানারা এন্টারপ্রাইজের দুই মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা