কোভ্যাক্স থেকে করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক

কোভ্যাক্স থেকে করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : কোভ্যাক্স কর্মসূচির আওতায় আগামী জুনের আগে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা পাচ্ছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে কোভ্যাক্স টিকা বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) বিশ্বজুড়ে কোভ্যাক্সের টিকা বিনা মূল্যে সরবরাহের একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, আগামী জুনের আগে যে সব দেশ টিকা পাবে তার মধ্যে বাংলাদেশ আছে ৪ নম্বরে। এ ছাড়া অন্যদেশগুলো হলো নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ব্রাজিল। আর আগামী মে মাসের শেষ নাগাদ বিশ্বের ১৪২টি দেশে ২৩ কোটি ৮২ লাখ ডোজ টিকা সরবরাহ করবে কোভ্যাক্স।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কোভাক্স কর্মসূচির আওতায় ডব্লিউএইচও বিশ্বব্যাপী কোভিড -১৯ ভ্যাকসিনের প্রায় দুইশ’ কোটি ডোজ বছরের শেষের দিকে সরবরাহ করার লক্ষ্য নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মসূচিটির লক্ষ্য হলো বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে ভ্যাকসিনগুলি সুষ্ঠুভাবে ভাগ করে দেওয়া।

ডব্লিউএইচও ও ইউনিসেফ জানিয়েছে, কোভিড ভ্যাকসিনগুলির প্রথম চালানের একটি অংশ নিম্ন এবং মধ্যম আয়ের কয়েকটি দেশে দেওয়া হবে।

তালিকায় এর পরে রয়েছে- ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মেক্সিকো, মিশর ও ভিয়েতনাম।

ইরান, মিয়ানমার, কেনিয়া ও উগান্ডাও টিকা পাওয়ার তালিকায় রয়েছে। প্রতিটি দেশ ৩০ লাখের বেশি টিকা পাবে। মে মাসের শেষের দিকে ভারত কোভ্যাক্সের টিকা সবচেয়ে বড় প্রাপক হতে পারে, তবে মঙ্গলবার বিতরণ তালিকা প্রকাশের আগে এর বরাদ্দ চূড়ান্ত হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টুভালু ৪ হাজার ৮০০ ডোজ টিকা পাবে। নাউরো ও মোনাকো পাবে মাত্র ৭ হাজার ২০০ ডোজ টিকা।কোভ্যাক্স কর্মসূচিতে এ বছর শেষ হওয়ার আগে ৯২টি দরিদ্র দেশের ২৭ শতাংশ জনগণকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভ্যাক্সের টিকা পেয়েছে আফ্রিকার দেশ ঘানা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা