ফিচার

কুমিরের মুখ থেকে সন্তানকে রক্ষা করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি এক মা কুমিরের মুখ থেকে ছিনিয়ে এনে নিজ সন্তানকে রক্ষা করেন। ঘটনাটি ঘটে জিম্বাবুয়েতে। ওই মহিলার নাম মরিনা মুসিসিনিয়ানা। এ ঘটনার পর মরিনাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

‘দ্য গার্ডিয়ান'-এর প্রতিবেদন থেকে জানা গেছে, কুমির ভর্তি জিম্বাবুয়ের রুন্ডে নদীর পাড়ে নিজের দুই সন্তানকে বসিয়ে রেখে মাছ ধরছিলেন মরিনা। হঠাৎই মরিনার কানে আসে বাচ্চাদের চিৎকার। এসে দেখেন, তার তিন বছরের ছোট্ট ছেলে গিডিয়নের হাত কামড়ে ধরে টানছে কুমির!

দ্রুত কুমিরের মুখোমুখি হন মরিনা এবং তার হাতের আঙুল ঢুকিয়ে দেন কুমিরের নাকে। এর ফলে বেকায়দায় পড়ে কুমির, এসময় তার মুখের হা আলগা হতেই অন্য হাতে তার সন্তানকে ছাড়িয়ে আনেন তিনি।

ততোক্ষণে কুমিরের কামড়ে ছোট্ট শিশুটি হাতে গুরুতর আঘাত পায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তার মুখেও আঘাত ছিল। সঠিক সময়ে চিকিৎসার পর সন্তানটি এখন বিপন্মুক্ত।

এ ঘটনা সম্পর্কে মরিনা জানান, এই কায়দাটা আমি শিখেছিলাম বড়দের কাছে। যদি আপনি কুমিরের দম বন্ধ করে দিতে পারেন নাকে আঙুল ঢুকিয়ে, তাহলে সে শক্তি হারিয়ে ফেলে। আর আমি ঠিক সেটাই করেছিলাম। সেই সঙ্গে অন্য হাতে আমার ছেলেকে কুমিরটার চোয়ালের কবল থেকে বের করে আনি। এতো কিছুর পরও আমার এখনো বিশ্বাস হচ্ছে না সত্যিই আমি এমন কাজ করতে পেরেছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা