সারাদেশ

কাল থেকে আবারও শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

মাঘ আসা মাত্রই যেন শীত উধাও। তবে পালিয়ে যায়নি একেবারে। আবারও হানা দিচ্ছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দেশের কয়েকটি স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এবং সেটা অব্যাহত থাকবে তিন দিন।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আবারো তাপমাত্রা কমবে। কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। এরপর কিছুটা বাড়লেও ফের কমতে পারে। তবে মাঘজুড়ে এ অবস্থা থাকতে পারে।

তিনি বলেন, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই সময়ে ঢাকায় ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রোববার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে নওগাঁয় ৪ মিলিমিটার, রাজশাহীতে ২ ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা