খেলা

ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপার স্বপ্নে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠেও ব্যাভারিয়ানদের আটকাতে পারেনি ডর্টমুন্ড। করোনাভাইরাসের কারণে বন্ধ লিগ পুনরায় শুরু হলেও দর্শক সমর্থন পাচ্ছে না স্বাগতিক দল। ডর্টমুন্ডকেও ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয়েছে বায়ার্নের বিপক্ষে। দাপুটে পারফরম্যান্সে করোনা পরবর্তী লিগ শুরু করলেও সেটা ধরে রাখতে পারলো না। গুরুত্বপূর্ণ ম্যাচেই প্রথম হারের মুখ দেখলো তারা।

শীর্ষ ও দ্বিতীয় স্থানের ব্যবধান ৪ পয়েন্টের। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততে পারলে বরুসিয়া ডর্টমুন্ড ব্যবধান কমিয়ে আনবে ১ পয়েন্টে। তাতে বুন্দেসলিগা হয়ে উঠবে আবারও জমজমাট। অন্যদিকে বায়ার্ন জিতলে ৭ পয়েন্টে এগিয়ে গিয়ে শিরোপার গতিপথ একরকম এঁকেই ফেলবে। উত্তেজনার ডালি সাজিয়ে তাই হাজির হয়েছিল এবারের ‘ডের ক্লাসিকের’। সিগনাল ইডুনা পার্কের বারুদে উত্তেজনার যে ম্যাচটি ১-০ গোলে জিতে শিরোপার আরও কাছে বায়ার্ন।

এবার চ্যাম্পিয়ন বায়ার্নকে ভালো মতোই চ্যালেঞ্জ জানাচ্ছিল বরুসিয়া। তাছাড়া তাদের মুখোমুখি লড়াই এমনিতেই সবসময় রোমাঞ্চকর। মঙ্গলবার (২৬ মে) রাতেও উত্তেজনার কমতি ছিল না। উপভোগ্য এক ম্যাচ প্রদর্শিত হয়েছে সিগনাল ইডুনা পার্কে। সমান তালে লড়াই চালিয়েছে দল দুটি। বল পজিশন সমান ৫০ শতাংশ। ডর্টমুন্ডের শট ১১, বায়ার্নের ১২। আর গোলমুখে সফরকারীদের ৬ শটের বিপরীতে ডর্টমুন্ড নিয়েছে ৫ শট।

উপভোগ্য ম্যাচে পার্থক্যটা গড়ে দিয়েছেন ইয়োশুয়া কিমিচ। ৪৩ মিনিটে তার গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে গোল শোধে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করলেও পারেনি বরুসিয়া। তাতে শিরোপার আশা একরকম শেষ হয়ে গেছে তাদের। সমান্তরালে শিরোপা ধরে রাখার পথে বড় লাফ দিয়েছে বায়ার্ন। ২৮ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৬৪, আর দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৫৭।

ফুটবল বিশ্বের শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে শুরু হয়েছে বুন্দেসলিগা। মাঠে ফেরার অপেক্ষায় আছে লা লিগা। অনুশীলন চলছে ইংল্যান্ড ও ইতালিতেও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

বিশ্বকাপ ফাইনালে যত চমক

পাঁচ সপ্তাহের জমকালো আয়োজন শেষে বিশ্বকাপের সমাপ্তি হচ্ছে রোববার। এবার ফাইনালে...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্স ০৪-ইংল্যান্ড ০৬

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের দরুন এখনও সমালোচনার পারদ থামাতে পারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা