আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় এগিয়ে যাচ্ছে চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস নির্মূলের জন্য রাত-দিন এক করে কাজ করছে গোটা বিশ্ব। এবার করোনাভাইরাস প্রতিরোধে নতুন দুটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন করেছে চীন।

নতুন এই ভ্যাকসিন দুটি তৈরি করছে চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ভিত্তিক সিনোভাক বায়োটেক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সে দেশের স্টেট কাউন্সিলের জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ম্যাকানিজম এ ঘোষণা দেয়। আগেই অনুমোদন পাওয়া আরও একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে আছে। রয়টার্স ও এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলো অণুজীব (ভাইরাস, ব্যাকটেরিয়া) থেকে তৈরি করা হয়, যা শারীরিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মারা যায়। টিকা দেওয়ার পরে ভ্যাকসিন অ্যান্টিজেনগুলো ভাইরাসের বিস্তার বন্ধ করে দেয় বা রোগ সৃষ্টি করতে পারে না।

চীনা বিজ্ঞানীরা পাঁচটি পদ্ধতির মাধ্যমে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন— নিষ্ক্রিয় ভ্যাকসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাব ইউনিট ভ্যাকসিন, অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন, নিউক্লিক এসিড ভ্যাকসিন এবং ভেক্টর।

এর মধ্যে চীনের একাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সের তৈরি অ্যাডেনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনটি আরও আগে অনুমোদন পেয়েছে। বর্তমানে এ ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা