লাইফস্টাইল

করোনা মোকাবিলায় নিতে হবে টনসিলের যত্ন 

লাইফস্টাইল ডেস্ক:

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের অনেকেরই জ্বর-সর্দি-কাশি লেগে থাকে। সর্দি-জ্বর দেহের শ্বাসনালীর ভাইরাসজনিত এক ধরনের সংক্রমণ। আর বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসেরও প্রথম উপসর্গই হচ্ছে সর্দি-জ্বর-গলা ব্যথা। ঠাণ্ডা লেগে গলা ব্যথা হওয়া খুবই সাধারণ বিষয়। তবে এ সময় গলা ব্যথা বা টনসিলের সমস্যায় জন্য নিতে হবে বাড়তি সতর্কতা।

টনসিলের ব্যথা হলে প্রাথমিকভাবে ঘরে বসেই সেবা নিতে পারেন। তবে করোনার এই সময়ে গলা ব্যথা বা টনসিলের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

গলা ব্যথা ও সর্দির জন্য আদা অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফালামেন্টর। তাই যে কোন সংক্রামণ ছড়াতে বাধা প্রদান করে থাকে আদা। একই সাথে গলার ব্যথাও কমিয়ে দিতে বেশ কার্যকর এটি।

দু’কাপ পানিতে এক চামচ আদা কুচি দিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিন। এবার পছন্দমতো চা পাতা দিন। এই চা দিনে তিন বার পান করুন। সেরে যাবে গলা ব্যথা বা টনসিলের সমস্যা। রোজার মধ্যে ইফতারের পরে এটা খেতে পারেন।

হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে কুলকুচি করলেও কমে যাবে টনসিলে ব্যথা। লবণ পানি দিয়ে কুলকুচি করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও কমে যায়।

এক গ্লাস গরম পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু, সামান্য লবণ মিশিয়ে নিন। চায়ের মতো পান করুন। দূর হবে টনসিলের সমস্যা।

টনসিলের ব্যথা হলে ঠাণ্ডা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। হাঁচি দেওয়ার সময় বা নাকের পানি মুছতে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করুন।

করোনা পরিস্থিতির মধ্যে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা