আন্তর্জাতিক

করোনা ভাইরাসে একদিনে প্রাণ গেলো ২৪২ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪২ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪ হাজার ৮৪০ জন।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, চীনের মধ্য প্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৫ জনের। আক্রান্ত হয়েছেন মোট ৬০ হাজার ১১ জন।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিন প্রথমবারের মত করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এমনকি আগের দিনগুলোতে ২৪ ঘণ্টায় যতজন মারা গেছেন, এর চেয়ে দ্বিগুণের বেশি।

গত কয়েক দিন হুবেই প্রদেশে নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠতে শুরু করেছিলেন চীনা চিকিৎসকরা।

চীনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ জয় নানশান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলতি মাসেই সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এপ্রিলের দিকে বিপদ পুরোপুরি কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এছাড়া চীনের বাইরেও ২৫টির বেশি দেশে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা