আন্তর্জাতিক

করোনা প্রতি বছর ফ্লু হয়ে ফিরবে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্ব যখন আতঙ্কিত তখন চীনের গবেষকরা জানিয়েছেন আরও ভয়ংকর তথ্য। তাদের মতে, করোনাভাইরাস কখনো নির্মূল হবে না, বরং ফ্লু আকারে প্রতিবছর এটি ফিরে আসবে। কখনও কখনও যা ভয়াবহ আকার নেবে। খবর ব্লুমবার্গের।

চীনের ওই গবেষক দল মনে করছেন, সার্স ভাইরাসের মতো করোনাভাইরাসও বহু বছর ধরে সমস্যা তৈরি করবে। জ্বরসহ নানা ধরনের ফ্লুয়ের মত উপসর্গ নিয়ে হানা দিবে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার ধরে ছড়াবে সংক্রমণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আতঙ্ক তৈরি করেছিল।

চীনের অন্যতম মেডিক্যাল সংস্থা ইনস্টিটিউট অফ প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলেছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনাভাইরাস, যেটা ভয়ের। কারণ করোনাকে নির্মূল করা এখনও সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে। তবে দীর্ঘদিন সোশ্যাল ডিসট্যান্স ও লকডাউন চললে করোনার সংক্রমণ শেষ হতে পারে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ‘মার্কিন প্রশাসনের বিজ্ঞানীরা দেখেছেন, কোভিড-১৯ ভাইরাস বধ করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে অতিবেগুনি রশ্মি। পারে ব্লিচ ও অ্যালকোহলের মতো জীবাণুনাশকও। আর ভাইরাস মাটিতে থাকলে সেটা ৩০ সেকেন্ডের মধ্যেই করা সম্ভব। এটাই এখনকার সবচেয়ে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ।

এছাড়াও তার বক্তব্য ছিল তীব্র রোদ, গরম ও আর্দ্র আবহাওয়াতে করোনাভাইরাস কার্যক্ষমতা সাময়িক ভাবে হারায়। গরম কাল চলছে। ফলে খুব বেশিদিন আর চোখ রাঙাতে পারবে না করোনা।

এই দাবি অবশ্য নাকচ করেছেন চীনা গবেষকরা। তারা জানিয়েছেন, এরকম কোনো তথ্য এখনও প্রমাণিত হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা