আন্তর্জাতিক

স্কুল খুলতে চান ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস মহামারির মধ্যেই আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের স্কুলগুলো খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি রাজ্যের গভর্নরদের ফোনে বলেছেন, বেশ কিছু রাজ্যে শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই স্কুলগুলো আবার চালু করা উচিত।

নিউইয়র্ক টাইমস'এর প্রকাশিত একটি অডিও ক্লিপে জানা গেছে, রাজ্যের গভর্নরদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে একটি সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি গভর্নরদের বলেন, ‘আপনারা কেউ কেউ স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা শুরু করতে পারেন।’

এ সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উপস্থিত ছিলেন। পেন্সকে উদ্দেশ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মাইক, আমি মনে করি বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে এবং সম্ভবত এটি চালিয়ে যেতে পারে।’

তবে কোনো গভর্নর এ ব্যাপারে ট্রাম্পের সঙ্গে এখনো একমত বা অসম্মতি পোষণ করেননি।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, এতে চাপ পড়ছে অর্থনীতিতে। তাই অঙ্গরাজ্যগুলোকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প।

মন্টনা স্টেট ইতিমধ্যে এই বছর স্কুল খোলার সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। এই রাজ্য কম ঝুঁকিতে থাকায় আগামী ৭ মে থেকে স্কুলগুলো চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা