বিনোদন

করোনা নিয়ে সালমান গাইলেন ‘পেয়ার করোনা‘ (ভিডিও)

বিনোদন ডেস্ক:

বিশ্ব করোনা পরিস্থিতিতে করোনাভাইরাস বিরোধী সচেতনতা নিয়ে এবার ‘পেয়ার করোনা’ শিরোনামের গান গাইলেন সালমান খান।

মহারাষ্ট্রের পানভেলে ফার্মহাউজে বসেই নিজের গলায় গান রেকর্ড করলেন আর বানিয়ে ফেললেন একটা মিউজিক ভিডিও।

সালমানের গলায় গানটি প্রচার হওয়ার পর সালমানের গাওয়া সেই গানের প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউড বাদশা শাহরুখ খান।

সালমান খানের এই মিউজিক ভিডিওতে উঠে এসেছে করোনা নিয়ে বেশকিছু বার্তা। যেখানে একে অপরের প্রতি ভালোবাসা, সাহায্য, চিন্তা কোনো কিছুই করতে মানা করেননি তিনি, তবে সবকিছুই সামাজিক দূরত্ব বজায় রেখে করতে বলেছেন।

তবে করোনা মোকাবিলায় বেশি বাহাদুরি না দেখিয়ে কিছুটা ভয় পেতেও বলেছেন সালমান। এমনকি গানের মাধ্যমেই এই পরিস্থিতিতে চিকিৎসক, নার্সদের কথা শুনে চলার পরামর্শও দিয়েছেন সল্লুভাই।

সালমানের গলায় এমন গান শুনে ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। এদিন এক নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেন, তিনি সালমানের গাওয়া গান শুনেছেন কিনা? নেটিজেনের এই প্রশ্নের জবাব দিয়ে কিং খান বলেন, অবশ্যই তিনি শুনেছেন এবং সালমান খুব ভাল গায়কও বটে।

এখানেই শেষ নয়, আরো একজন নেটিজেন শাহরুখ-কে প্রশ্ন করেন, করোনাভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউন, এই পরিস্থিতিতে তিনি কী শিখেছেন?

উত্তরে বাদশা বলেন, আমাদের জীবনে কিছুটা ধীর গতিতে এগোনো উচিত। জীবন ও প্রকৃতিকে উপলব্ধি করা উচিত।

সালমানের কণ্ঠে ‘পেয়ার করোনা’ গানটি:

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা