বিনোদন

করোনায় ‘দ্য লায়ন কিং’ অ্যানিমেটর সুলিভানের মৃত্যু

বিনোদন ডেস্ক:

এবার করোনায় প্রাণ হারালেন ‘দ্য লিটল মারমেইড’ ও ‘দ্য লায়ন কিং’ এর অ্যানিমেশন সিনেমার বর্ষীয়ান অ্যানিমেটর আন সুলিভান। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে, উডল্যান্ড হিলস ভিত্তিক অবসরপ্রাপ্তদের সংস্থা মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

দ্য হলিউডের রিপোর্টার জানায়, ৯১ বছর বয়সী এই বিখ্যাত অ্যানিমেটর করোনা সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন। প্রাক্তনীদের এই আবাসন থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা গেলেন সুলিভান। তার মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে সেখানে।

ওই সংস্থায় সবাই সুলিভানকে গিগলস বলে ডাকতেন। সংস্থার একজন ডিনা কুপারস্টক বলেন, আমার দেখা সবচেয়ে হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন সুলিভান। যখন তিনি হাসতেন তখন তার সারা শরীর যেন একসঙ্গে নেচে উঠতো। তার খিলখিলিয়ে হাসিটা ছিল খুব সংক্রামক। আশপাশের সবাইকে তা হাসিয়ে ছাড়ত।

১৯৫০ সালে স্নাতক শেষ করে সুলিভান ওয়াল্ট ডিজনিতে কাজ শুরু করেন। চার সন্তানকে লালন করার জন্য মাঝে তিনি কর্মবিরতি নেন। এরপর ১৯৭৩ সালে আবারও ডিজনিতে যোগ দেন।

সুলিভানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অলিভার অ্যান্ড কোম্পানি’, ‘দ্য লিটল মারমেইড’, ‘রোভার ডেঞ্জারফিল্ড’, ‘কুল ওয়ার্ল্ড’, ‘দ্য লায়ন কিং’, ‘হারকিউলিস’, ‘টারজান’, ‘ফ্যান্টাসিয়া’, ‘ট্রেজার প্লানেট’ ইত্যাদি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা