আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ৪০ জন। আজ (০৯ মার্চ) চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৩৫ জন। সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৮১ জন।

এদিকে ১০৪টি দেশ ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে চীনের পরে রয়েছে ইতালি। দেশটিতে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। এরপর ইরানে মৃত্যু হয়েছে ১৯৪ জনের, দক্ষিণ কোরিয়ায় ৫১, যুক্তরাষ্ট্রে ২২, ফ্রান্সে ১৯, স্পেনে ১৭, জাপানে ৭, ইরাকে ৬ জন, যুক্তরাজ্যে, নেদারল্যান্ডসে, হংকংয়ে ও অস্ট্রেলিয়ায় ৩ জন করে, সুইজারল্যান্ডে ২ জন এবং মিশরে, তাইওয়ানে, থাইল্যান্ডে, সান মারিনোতে, আর্জেন্টিনায় ও ফিলিপিন্সে একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া প্রমোদ তরী ডায়ামন্ড প্রিন্সেস জাহাজে ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে ২৩ জন। গত শনিবার (০৭ মার্চ) চীনের কুয়ানজো শহরে কোয়ারেন্টাইন হোটেল ধসে পড়ে। ভবনটির ভেতরে আটকে পড়ে অন্তত ৭১ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হোটেলটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেয়া হচ্ছিলো। আটকে পড়া ৭১ জনের মধ্যে ৫৮ জনই কোয়ারেন্টাইনে ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা