খেলা

করোনায় পরলোকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের ভয়াল থাবা বসেছে পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও। এবার এই প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারালেন দেশটির প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

সাবেক ক্রিকেটার জাফর তিন দিন ধরে ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসটিও নিতে পারছিলেন না। তাই প্রয়োজন পড়ে ভেন্টিলেটরের। এতেও শেষ রক্ষা হয়নি। পেশাওয়ারের একটি হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন। করোনার কারণে পাকিস্তানে এই প্রথম পেশাদার কোনো ক্রিকেটারের মৃত্যু হলো।

পেশাওয়ারের খুবই পরিচিত মুখ জাফর নিজে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও তার ভাই আখতার সরফরাজ ছিলেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার। ১৯৯৭ সাল থেকে ১৯৯৮ সালের মাঝে খেলেছেন ৪টি ওয়ানডে। ১০ মাস আগে কোলন ক্যানসারে একই শহরে মারা যান তিনি।

১৯৮৮ সালে অভিষেক হওয়া সরফরাজ ছিলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। সংগ্রহ ছিল ৬১৬ রান। ৬ ওয়ানডেতে করেছেন ৯৬ রান। ১৯৯৪ সালে অবসর নিয়ে পেশাওয়ারের সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ দলের কোচেরও দায়িত্ব পালন করেন।

পাকিস্তানে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জনের মতো। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর পেশাওয়ারেই আক্রান্ত হয়েছেন ৭৪৪জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা