জাতীয়

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১১৫৩

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রঘুনাথ রায় নামের আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ (৬ মে) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। ৪৮ বছর বয়সী সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার শ্রী রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-দক্ষিণ) বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রঘুনাথ রায়ের করোনা ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ স্থানান্তর করা হয়। আজ সকাল ৮টা ২০মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ পুলিশ সদস্য। বাকি পাঁচজন হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পিওএম'র এসআই সুলতানুল আরেফিন এবং এসবির এসআই নাজির উদ্দীন।

এছাড়া গতকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৩ জন পুলিশ সদস্য। এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা