জাতীয়

ঢাকার প্রবেশ পথে মানুষের চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

১০ মে দোকানপাট-শপিং মল খুলবে, এ সংবাদ পেয়ে মানুষ প্রবেশ করছে রাজধানী ঢাকায়। দিন যতো গড়াচ্ছে সড়ক-মহাসড়কে মানুষের চলাচল তত বাড়ছে। স্বাভাবিক হতে শুরু করেছে সব কিছু। যাত্রীবাহী বাস ছাড়া সড়ক -মহাসড়কে এখন সব ধরনের যানবাহনই চলছে।

দেশের দক্ষিণাঞ্চল থেকে ফেরিতে করে প্রচুর মানুষ আসছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। গণপরিবহণ না থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় আসছেন অনেকে। এজন্যে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া ঢাকার প্রবেশদ্বারগুলোতে ছিলো গাড়ির চাপ ও প্রচুর মানুষের ভিড়। নগরের আব্দুল্লাহপুর, গাবতলী ও যাত্রাবাড়ী এলাকায় দেখা গেছে, গাড়ির প্রচুর চাপ। কার, হাইয়েস মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা করেই ঢাকায় প্রবেশ করছে মানুষ। গাড়ির ভেতরে শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই। গাদাগাদি করে এসব যানবাহনে চেপে মানুষ প্রবেশ করছে ঢাকায়।

সড়ক মহাসড়কে শুধু বাস ছাড়া সব গাড়িই চলছে। কোথাও কোথাও যানজটও দেখাগেছে।

একই সঙ্গে ঢাকা থেকে বের হচ্ছেও প্রচুর গাড়ি। এছাড়া প্রাইভেটকার, মাইক্রো ও মোটরসাইকেল করে প্রচুর মানুষ যাচ্ছে ঢাকার বাইরে। সচল রয়েছে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডগুলোও। যাত্রী নিয়ে নানা জায়গায় যাচ্ছেন অটোরিকশার চালকরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, গাড়ির চাপ সামালে হিমশিম খেতে হচ্ছে তাদের। মানুষ সামাজিক দূরত্বের নির্দেশনা মানছে না। নানা অজুহাত দেখিয়ে গাদাগাদি করে উঠছে যানবাহনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা