আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত প্রায় ৩৯ লাখ, মৃত্যু ২ লাখ ৬৮ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৬৭১ জন। এ নিয়ে মোট মারা গেলো ২ লাখ ৬৮ হাজার ৫০৮ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৮৮ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৩ লাখ ২৯ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি হয়েছে ১ হাজার ২৫৩ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৫২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৪ হাজার ২৭৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৫৩৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৫ জনে। আক্রান্ত সংখ্যা ২ লাখ ৬ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ২১৩ জন। মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৭০ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজারেরও বেশি।

ইতালিতে নতুন করে মারা গেছে ২৭৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৯৫৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজারেরও বেশি।

ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত সাংখ্যা ১ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। নতুন করে মারা গেছে ২১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৯ জনে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা