আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে মরণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখের বেশি। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২ লাখ ৮০ হাজার।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ লাখ ২৪ হাজার ৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩১১ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৭৫ হাজার ৬২৪ জন।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৭৮ হাজার ৭৯৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৩ লাখ ৯ হাজার ৫৫০ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৬৬২ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫২৫ জন। তৃতীয় অবস্থানে থাকা ইতালিতেও মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৯৫ জন। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন।

ইউরোপেরই অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃতের সংখ্যা যুক্তরাজ্য ও ইতালির চেয়ে কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৭৮ জন। অন্যদিকে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা স্পেনের কাছাকাছি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩১৩ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭৮২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৭টি দেশে ছড়িয়ে পড়েছে। যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক হিসাবে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ তুলনায় বেশ কম। এমনকি গত বেশ কয়েকদিনের মধ্যে দেশটিতে নতুন করে মৃত্যুর কোনো তথ্য নেই। রোববার সকাল পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা আগের মতো ৪ হাজার ৬৩৭ জনেই স্থির রয়েছে। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে দেশটিতে শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৯৯০ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭০ জন। এদের মধ্যে ২১৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪১৪ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা