আন্তর্জাতিক

করোনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে কানাডার হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: কয়েকদিন আগে বন্ধ করে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের একটি ক্রসিং পয়েন্ট। উদ্দেশ্য করোনাভাইরাসের সংক্রমন রোধ । কিন্তু সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছে কানাডা।যুক্তরাষ্ট্রকে সতর্ক হওয়ার আহবানের পাশাপাশি বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করেন কানাডার উপ প্রধানমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড।

ফ্রিল্যান্ড বলেন, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন আশ্রয়প্রার্থীদের ধরার জন্য মার্কিন সরকার যদি সেনা মোতায়েন করে তাহলে ওয়াশিংটন-অটোয়া সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

কানাডার উপ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টিকে দু-দেশের সম্পর্কের ক্ষতিকারক হিসেবে দেখছি।” বিষয়টিকে সম্পূর্ণ একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ফ্রিল্যান্ড।

তিনি বলেন, আমরা আমেরিকার এ প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছি এবং এ বিরোধিতার কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছি।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত গলিয়ে যেন কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্য সেখানে মার্কিন সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। সীমান্ত এলাকার ৩০ কিলোমিটারের মধ্যে মোতায়েনের জন্য এক হাজার সেনার একটি কন্টিনজেন্ট পাঠানোর পরিকল্পনা ঘোষণা করা হয়।

তবে ওই পরিকল্পনা ওয়াশিংটন এখনো চূড়ান্ত করেনি বলে জানা গেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা