অপরাধ

করোনাকালে স্বাস্থ্যকর্মী সেজে ডাকাত হতে সাবধান !

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বে চলছে মহামারি করোনা পরিস্থিতি। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। আর এ সুযোগে কিছু অপরাধী ইদানিং স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে বাড়িতে ডাকাতির পায়তারা করছে।

ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার না‌মে এভাবে দিনে বা রাতে কেউ বা‌ড়ি‌তে এলে আগে তার নাম-পরিচয় নি‌শ্চিত হতে বলেছে পু‌লিশ সদর দপ্তর।

১৮ এপ্রিল শনিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেসনোটে বলা হয়, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অপরাধ ঘটাচ্ছে। তাই কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কাজ সম্পর্কে না জেনে তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না।

পরিচয় নি‌শ্চিত হওয়া ছাড়া বাড়িতে প্রবেশ করতে না দিতে সতর্ক করেছে পুলিশ। আর এর ব্যত্যয় ঘটলে ৯৯৯ এই নম্বরে বা নিকটস্থ থানায় ফোন ক‌রে পরিচয় নি‌শ্চিত হতে বলা হয়েছে।

এ বিষয়ে দেশের পুলিশ অফিসারদেরও একটি বার্তাও পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে।

এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা