অপরাধ

বাংলামোটর থেকে মাস্ক ও কিট উদ্ধার, গ্রেফতার চারজন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মজুদরাখা করোনাভাইরাসের টেস্টিং কিটসহ বিপুল সংখ্যক চিকিৎসা উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকায় এসময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ কর্মকর্তা ডিসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাংলামোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি কর্পোরেশনে অভিযান চালিয়ে এসব সামগ্রীসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম জানান, তিনি তার টিমসহ সন্ধ্যার পরে মগবাজার মোড়ে চেকপোস্টে ডিউটি করছিলেন। তখন এক ব্যক্তি অভিযোগ করেন বাংলামোটরের এক ব্যবসায়ী ২০টি মাস্কের মূল্য হিসেবে তার থেকে ৩০ হাজার টাকা রেখেছেন, যদিও মাস্কগুলোর প্রকৃত মূল্য মাত্র ৩ হাজার ৬০০ টাকা। পরে তিনি রমনা ও শাহাবাগ থানার দুটি দল নিয়ে এবিসি কর্পোরেশনের ওই অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ করোনা প্রতিরোধী সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে করোনা টেস্টিং কিটও রয়েছে, যা বেসরকারিভাবে পাওয়ার কথা নয়।

সেখান থেকে ২৭৫টি করোনা টেস্টিং কিট, ৯ হাজার ৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন-৯৫ মাস্ক, ১৯৮ পিস পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০ ক্যাপ, ১ হাজার ৪৪০টি শু-কাভার উদ্ধার করা হয়।

তিনি বলেন, টেস্টিং কিট, পিপিই ও মাস্কের অভাবে চিকিৎসা সেবায় ব্যহত হচ্ছে, ঠিক তখনই আটকরা অধিক মুনাফার লোভে অতি জরুরি এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে রেখেছেন।

শাহাবাগ থানার ওসি আবুল হাসান জানান, তাদের নামে বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫(বি) ধারায় একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা