খেলা

এবার ব্যাট ও জার্সি নিলামে তোলার ঘোষণা দিলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক:

করোনার সংকটময় অবস্থায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই নয়, এবার ইংল্যান্ডের ক্রিকেটাররাও নিজেদের প্রিয় জিনিস বিক্রি করে অর্থ সংগ্রহের কাজে নেমে পড়েছে। সর্বপ্রথম এই কাজে এগিয়ে এসেছিলেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। এবার জার্সি এবং ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডারসন।

সবার আগে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার তার বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ সাহায্য করেছেন স্থানীয় হাসপাতালের সরঞ্জাম কেনার জন্য। একইভাবে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম, সাকিব আল হাসান এবং মোহাম্মদ আশরাফুল করোনা খাতে অর্থদানের জন্য নিলামে তুলেছেন তাদের স্মরণীয় ব্যাট।

এই তালিকায় নতুন সংযোজন ইংলিশ স্পিডস্টার জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি, ব্যাট এবং উইকেট এবার নিলামে তুলছেন পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি।

অনলাইনে ই-বে ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ডারসন তার এই স্মারক নিলামে তোলার কথা ঘোষণা দেন টুইটারে। তিনি সেখানে লেখেন, ‘@গোওয়েলফান্ড-এর জন্য আমরা ই-বে’র মাধ্যমে বেশ কিছু স্মরণীয় জিনিস নিলামে তুলতে যাচ্ছি। কেপটাউনে আমি সর্বশেষ যে টেস্ট ম্যাচটি খেলেছি, সেই ম্যাচের অটোগ্রাফ দেয়া জার্সি, ব্যাট এবং স্ট্যাম্প নিলামে দেয়া হবে।’

উল্লেখ্য, শুক্রবার ইনস্টাগ্রামে লাইভ চ্যাট এসে ২০১৬ আইপিলের ব্যাট, জার্সি এবং গ্লাভস অনলাইনে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি ও তার ফ্র্যাঞ্চাইজি ক্লাবের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। নিলাম থেকে সংগৃহীত অর্থ দান করবেন করোনায় অসহায় হয়ে পড়া দুস্থ মানুষদের জন্য।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা